পুরপিতা ও উপপুরপিতার বিবাদে আবার সরগরম ইংরেজবাজার পুরসভা।
রাজ্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনাস্থা প্রত্যাহারের নির্দেশকে কার্যকরী না করেই পুরপতি নীহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে বেআইনী কাজের খতিয়ান সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উপপুরপিতা দুলাল চন্দ্র সরকার।
ইংরেজবাজার পুরসভার উপপুরপতি দুলাল চন্দ্র ঘোষ অভিযোগ করেন জলাভূমি ভরাট করে বেআইনী ভাবে পাট্টার দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে।
গত ২৮ আগস্ট থেকে ইংরেজবাজার পৌরসভার অচলাবস্থা এখনো কাটেনি।রাজ্য নেতৃত্ব তৃণমূল তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলারদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নিতে বলেছিলেন।
কিন্তু সেই সমস্যা তো মিটে নি বরং সমস্যা আরও বাড়ছে। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার উপপৌরপ্রধান দুলাল সরকার গুরুতর অভিযোগ আনলেন পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে।
ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে সেই জমিকে প্লট করা হচ্ছে। আর এই ওয়ার্ডের কাউন্সিলার পরিতোষ চৌধুরী সেই জমি মানুষের কাছে পাট্টা দেওয়ার নাম করে টাকা তুলছেন।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ বেআইনিভাবে একটি নির্দেশ জারি করেছেন। এখানে পাট্টা দেওয়া হবে। সেই কারণে উপ পৌরপ্রধান এই নির্দেশকে অবৈধ বলে বাতিল করে দেন।
উপপুরপতি দুলাল সরকার বলেন, কোনোরকম বোর্ড মিটিংএ আলোচনা ছাড়াই চেয়ারম্যান এই নির্দেশ জারি করেছেন।মুখ্যমন্ত্রী যেখানে বলছেন জলাভূমি ভরাট করা যাবে না।
সেখানে কিভাবে এই কাউন্সিলার পুকুর ভরাট করে পাট্টা দেওয়ার নাম করে টাকা তুলছেন। আমরা রাজ্য নেতৃত্ব সহ পুরমন্ত্রীকে এই বেনিয়মের কথা লিখিত ভাবে জানিয়েছি। যেখানে পৌরসভা নিজস্ব জঞ্জাল ফেলার জায়গা নেই,জল নিকাশী ব্যবস্থা নেই সেখানে এই ভাবে জলাভূমি বেআইনী ভাবে ভরাট করা অপরাধ।
গ্রীনসিটির জন্য মূখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন জায়গার অভাবে সেই টাকা কাজে লাগানো যাচ্ছে না। আমরা চাই ওই জায়গাতে ব্যক্তিগত ভাবে কাউকে জমি না দিয়ে বহুতল নির্মান করে গৃহহীনদের ঘর দিলে সেটা অনেক কাজে লাগবে। মুখ্যমন্ত্রী বার বার বলছেন গৃহহীনদের ঘর দিতে। টাকা পৌরসভাতে এসে পরেও আছে।কোন বোর্ড মিটিং না হওয়াতে সেই টাকা কাজে লাগাতে পারছি না।
কোন বোর্ড মিটিং ছাড়া কিভাবে এই বেআইনী কাজ হচ্ছে আমরা কিছুই জানি না। তাই আমি ওই নির্দেশ খারিজ করেছি। পুরপতি ও উপপুরপতির এমন সংঘাতে জমে উঠেছে ইংরেজবাজার পুরসভা।
্পুরপিতা নীহার রঞ্জন ঘোষ কলকাতায় রয়েছেন তাই কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

