ফের ফুলহারের বাঁধ ভাঙল রতুয়ার কাহালার সূর্যাপুরে।




নিজস্ব প্রতিবেদক,

মালদা:

 ফের ফুলহারের বাঁধ ভাঙল রতুয়ার কাহালার সূর্যাপুরে। মাত্র দেড় মাস আগেও ওই নদী বাঁধ ভেঙে ছিল। 

জল নামলে সেখানে বালির বস্তা দিয়ে ফের অস্থায়ী বাঁধ তৈরি করা হয়। 

কিন্তু গত কয়েকদিন ধরে ফুলহার নদীর জল মারাত্মকভাবে বাড়তে শুরু করে। 

এবং সেই জলের তোড়ে বৃহস্পতিবার সকালে অস্থায়ী ভাবে তৈরি করা ওই বাঁধের একাংশ ভেঙে ফুলহারের জল ঢুকে পড়ে কাহালা গ্রাম পঞ্চায়েত জুড়ে। ঠিক পুজোর মুখে ফুলহারের বাঁধভাঙায় গোটা রতুয়া জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরেই ফুঁসছে ফুলহার নদী। 

নদীর জল স্তর এখনো বিপদসীমা ছড়ায়নি।বৃহস্পতিবার সকালে ফুলহার নদীর জল স্তর বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। কিন্তু তাতে কি? জলের তীব্র বেগে মাত্র দেড় মাস আগে অস্থায়ীভাবে তৈরি করা বাঁধের একাংশ এদিন ভেঙে পড়ে। 

জল ঢুকে পড়ে কাহালা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। ফুলহারের জলে ইতিমধ্যে নদীর ওপারে থাকা রতুয়া ১ ব্লকের মহানন্দা তোলা ও বিলাই মারি দুটি গ্রাম পঞ্চায়েতে জলের তলায়। 

এদিন নদীর এপারে থাকা কাহালা গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হল সূর্যাপুর এর বাঁধ ভেঙে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...