মালদা-
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
বুধবার গভীর রাতে শহরের রামনগর কাচারি এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় শহরের রামনগর কাচারি এলাকায়।
সন্দেহজনক আবস্থায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে একটি নাইন এমএম পিস্তুল ও কার্তুজ।
ধৃতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বদ্বীপ মন্ডল(২২)। বাড়ি কালিয়াচক থানার মল্লিক পাড়া।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তুল ও দুই রাউন্ড কার্তুজ।

