নাবার্ড এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদায়।
শহরের বালুচরে অবস্থিত কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রধান শাখায় শুক্রবার আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। প্রদীপ প্রজ্বলন এবং অতিথি বরণের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, কাউন্সিলর কথা তাতা মালদা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সুমলা আগরওয়াল সহ অন্যান্যরা।
জানা যায় নাবার্ড এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। মূলত তাদেরকে নিয়েই আজকের এই কর্মশালা