উঃ দিনাজপুর,
সুযোগ বুঝে সক্রিয় হয়ে উঠেছে দলাল চক্র।দলালদের হাতে আক্রান্ত এক গ্রামবাসি। দলালদের হাতে মার খেয়ে মাথা ফাটল এক গ্রামবাসির।
পুলিশের কাছে অভিযোগ দায়ের। উত্তর দিনাজপুর জেলাররায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহন করে এই এলাকা থেকে দলাল চক্র তোলার পদক্ষেপ গ্রহন করবেন।
রাজ্য জুড়ে ডিজিটাল রেশন কার্ড সংশোধনের কাজ শুরু হয়েছে। এন আর সি-র আতঙ্কে প্রতিটি বিডিও অফিসে হাজার হাজার গ্রামবাসি ভিড় জমাচ্ছেন।
রাতে দূরদূরান্ত থেকে গ্রামবাসিরা বিডিও অফিসে পৌঁছে গিয়ে লাইন দিচ্ছেন। অফিস বন্ধ হবার আগেই বিডিও অফিসের সামনে ইট কিংবা বোতল পেতে রাখছেন দালালেরা।
আগে দাড়ালে গ্রামবাসীদের ২০০ থেকে ৩০০ টাকা দালালদের দিতে হচ্ছে।
এর প্রতিবাদ করলেই জুটছে মার। এমনই ঘটনা ঘটল বুধবার।আজগর আলী নামে একব্যাক্তি এদিন ভোর রাত থেকে লাইনে দাড়িয়েছিলেন।
দুপুরে শৌচাগার করতে পাশে একটি জায়গায় গিয়েছিলেন। যাবার আগে ইট পেতে গিয়েছিলেন।দলালরা সেই ইট তুলে ফেলে দেয়।
নিজের জায়গায় দাড়াতে গিয়ে প্রহৃত হন আজগর আলী। তার মাথা ফেটে যায়। তার পরিচিতরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
রায়গঞ্জ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আসগর আলী।
রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু জানিয়েছেন, বিডিও অফিসের সামনে থেকে দলাল চক্র বন্ধ করতে সব রকম প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা হবে। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেবেন।

