জামুড়িয়ার পড়াশিয়া এলাকায় আদিবাসী সরকার দপ্তর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙেছে এই অভিযোগ তুলে শনিবার গোলাই এলাকায় কয়েকশো আদিবাসী সামিল হল বিক্ষোভ কর্মসূচিতে তারা এদিন দুষ্কৃতীর পুতুল নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে তা পড়াশিয়া এলাকায় দাহ করে পাশাপাশি তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
তারা দাবি করেছে ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরেই অল চিকি ভাষার পঠন-পাঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসীদের বিভিন্ন সামাজিক কাজকর্ম সংঘটিত হতো যা ভেঙে ফেলে আদিবাসী সমাজকে আঘাত হানতে চাইছে একদল দুষ্কৃতী দল বলেই দাবি করে তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনের সদস্যরা!
