মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রীক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন' এর সাঁইত্রিশ তম বার্ষিক সম্মেলন,




সুজিত কুমার দাস,প্রতিবেদক, 

 আজ বহরমপুর রবীন্দ্রসদনে 'মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রীক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন' এর সাঁইত্রিশ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হোলো। 


ংসকাল আটটায় প্রতিনিধিদের অভ্যর্থনার সঙ্গে জলযোগ দেওয়া হয়েছে। এরপর শুরু হয়েছে প্রতিনিধি অধিবেশন এবং সম্পাদকীয় প্রতিবেদন ও স্বাগত ভাষণ। 



২০১৮-১৯ বর্ষের হিসাব দাখিলের পরে প্রতিনিধিগণ তাদের বক্তব্য পেশ করেন। সকাল এগারোটায় প্রকাশ্য অধিবেশন ও অতিথিদের অভ্যর্থনা করা হয়। 

অতিথিবৃন্দ ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রী অংশুল গুপ্তা (আই এ এস), বেঙ্গল ব্রীক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক যথাক্রমে অশোক তেওয়ারি ও মতিন আহমেদ। তাঁরা মূল্যবান বক্তব্য রাখেন। 

নদীয়া, বর্ধমান, বীরভূম জেলা থেকে আগত ইটভাটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। 



অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাকি সেখ ২০১৯-২০ সালের নির্বাচিত কার্য্যকরি কমিটির সদস্যদের নাম ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন করেন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর শুরু হয় মধ্যাহ্নভোজন।

 সভাপতি আব্দুল বাকি সেখ জানালেন যে, মুর্শিদাবাদ জেলার ইটভাটা থেকে দুজন করে প্রতিনিধি সহ প্রায় দেড় হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ইটভাটা শিল্পকে বাঁচিয়ে পরিবেশ দূষণ, বায়ুদূষণের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব প্রস্তাব দিয়েছি। 

এখন দেখার যে, সরকার ও সরকারি বিভিন্ন দপ্তর আমাদের গঠনমূলক ও বিজ্ঞান ভিত্তিক ভাবনা চিন্তা মান মর্যাদা দেয় কিনা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...