আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ চলছে বিভিন্ন বিদ্যালয়ে।




নিজস্ব প্রতিবেদক,,

উলুবেড়িয়া, হাওড়া,,





আত্মরক্ষার কৌশল নিয়ে প্রশিক্ষণ চলছে উলুবেড়িয়া র বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে।

 "সর্বশিক্ষা মিশন" নিয়ে দীর্ঘদিন কাজ চলার পর" সমগ্ৰ অভিযান "নামে নতুন নামে চালু হয়েছে সারা দেশে র শিক্ষা ব্যবস্থা।




 এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে self Defenceনামে বা আত্মরক্ষার কৌশল নিয়ে একটা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।




 এই আত্মরক্ষার কৌশল নিয়ে উলুবেড়িয়া দক্ষিণ চক্রের  অন্তর্গত 13টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিজ নিজ বিদ্যালয়ে এই আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ এর ব্যবস্থা গ্রহণ করেছে। 




 উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতী শুভ্রা সমাদ্দারের তত্বাবধানে বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক কৌশি শঙ্খনাথ মুখার্জি বিভিন্ন বিদ্যালয়ে আত্মরক্ষার কৌশল নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন,



 আজ এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় হীরাপুর হাইস্কুল ও কাঁজিয়াখালি শ্রী অরবিন্দ বিন্দামন্দির নামক দুটি বিদ্যালয়ে,



 এই প্রশিক্ষণের ফলে ছাত্রছাত্রীদের ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে খুবই উৎসাহ দেখা যায়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...