শিক্ষক দিবস উদযাপন চরমোক্তারপুর মডার্ন হাই মাদ্রাসায়।




জাকির হোসেন ,সরবেড়িয়া ।  

এবি বঙ্গ নিউজ ।  

আজ নদীয়া জেলার চরমোক্তারপুর মডার্ন হাই মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা খুশির সঙ্গে মহা সাড়ম্বরে পালন করলো শিক্ষক দিবস ।
অনুষ্ঠানের প্রথম পর্বের সূচী অনুযায়ী ছাত্র ছাত্রীরা শ্রেণী কক্ষে শিক্ষার্থী -শিক্ষকের ভূমিকায় পাঠ দান করে হাবিবুর শেখ, উম্মে সালমা খাতুন ,আলিয়া বিশ্বাস ও আরো অনেকে। 

। দ্বিতীয় পর্বে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার প্রবীন শিক্ষক জালালুল হক সাহেব কে সভাপতি নির্বাচন করা হয় এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল হক সাহেবের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । 




তার পরে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সকল শিক্ষক শিক্ষা কর্মী বৃন্দ কে ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক, পেন ও শিক্ষক সম্মাননা স্মারক দিয়ে বরণ ও সম্বর্ধনা প্রদান করে , এর পরে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন শিক্ষক দিবস এর তাৎপর্য উল্লেখ করে । 

ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আলিয়া বিশ্বাস ,উম্মে সালমা খাতুন, দিলরুবা খাতুন ,সাফিয়া খাতুন ও আরো অনেকে , শিক্ষক দের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ সিনহা মহাশয় , মহ: উমায় রুদ্দিন সাহেব, জালালুল হক সাহেব,মনিরুল ইসলাম সাহেব ,রেজাউল করীম মন্ডল সাহেব ও আরো অনেকে।

ছাত্রীদের মধ্যে সুন্দর গজল পরিবেশন করে শাবনাজ খাতুন ,জেসমিন খাতুন ও আরো অনেকে ,কেরাত পাঠ করে আরিয়ান শেখ, নৃত্য পরিবেশন করে লায়লা খাতুন ।
 সমগ্র অনুষ্টান টি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মহ:উমায় রুদ্দিন সাহেব ও শেখ মনিরুল ইসলাম সাহেব । 
অনুষ্ঠানের শেষে পর্বে মঞ্চস্থ করা হয় ছাত্র-ছাত্রীদের দ্বারা অভিনীত শিক্ষা মূলক নাটক বাল্য বিবাহ ।উক্ত নাটকের ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন শিক্ষক শেখ মনিরুল ইসলাম সাহেব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...