জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি।




নিজস্ব প্রতিবেদক,, 

 জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি।এই ঘটনার জেরে এলালায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দোস্তিমোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। 

এদিন সঞ্জয় পাল নামে এক ব্যক্তি লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।

 পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। 




ঘাতক লড়িসহ চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা সঞ্জয় পাল তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে রায়গঞ্জে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

 রবিবার বাড়ি ফেরার জন্য রায়গঞ্জ শহরের দোস্তিমোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন। 

 মালদাগামী বাস ধরার জন্য রাস্তা পার হতে গেলে আচমকাই একটি লড়ি এসে সঞ্জয়বাবুকে ধাক্কা মারলে সাথে সাথেই ঘটনা স্থলে মৃত্যু হয়।

 এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...