মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে।
রবিবার সকাল ১১ টা নাগাদ, বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন, পরিচালন মন্ডলীর সভাপতি সুমালা আগারওয়ালা, সহ-সভাপতি অম্লান ভাদুড়ি, সম্পাদক সফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
বার্ষিক সাধারণ সভা নিয়ে পরিচালন মন্ডলীর সভাপতি সুমালা আগারওয়ালা বলেন, কেন্দ্রীয় সমবায় সমিতির বিগত বার্ষিক সাধারণ সভার কাজের বিবরণ এবং আগামী বছর কিভাবে কাজ করা হবে তার রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয় ৬২ তম বার্ষিক সাধারণ সভায়।
