প্রকৃতি নিয়ে মানুষকে সচেতন করতে দেশ থেকে দেশান্তরে সাইকেল চেপে প্রচার দুই যুবকের।




নিজস্ব প্রতিবেদক,মালদা ৬ সেপ্টেম্বর : 

 প্রকৃতি নিয়ে মানুষকে সচেতন করতে দেশ থেকে দেশান্তরে সাইকেল চেপে প্রচার দুই যুবকের। 

প্রকৃতি, মানবতা এবং প্রাণ এই তিনটি স্লোগানকে সামনে রেখে সাইকেল প্রচারে বেরিয়েছেন কেরলের দুই যুবক।

 সাইকেলে ১২০ দিনে ভারত সহ সাতটি দেশ প্রচার করবেন পেশায় দুই ইঞ্জিনিয়ার আজিথ কে কে এবং ফাইজিস কে বি। দুজনে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ৮ আগস্ট কেরলের কালিকট থেকে রওনা হয়েছেন এই দুই বন্ধু।

 কেরালা রোটারী ক্লাবের সদস্য এরা। এবছর রোটারী ক্লাব অব ইন্টারন্যাশনাল স্লোগান হচ্ছে রোটারি 'কানেক্ট দা ওয়ার্ল্ড'। সেই স্লোগানকে সামনে রেখেই সাইকেল নিয়ে প্রচারে বেরিয়েছেন দুই যুবক। শুক্রবার সকাল মুর্শিদাবাদের ফারাক্কা থেকে সকাল সাড়ে ৭ টায় রওনা হয় মালদার উদ্দেশ্যে। 




দেড় ঘন্টার মধ্যে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে মালদা শহরে এসে পৌঁছান তারা। মালদায় কিছুক্ষণ থেকে সকাল দশটায় বেরিয়ে পড়েন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সকালে রবীন্দ্রভবন মোড়ে এলে দুই কেরালার সাইকেল আরোহীকে সম্বর্ধনা জানানো হয়। 

 দুই সাইকেল-আরোহী জানান, কেরল থেকে রওনা হয়ে কয়েকটি রাজ্য ঘুরে তারা মালদা এসেছেন। উত্তরবঙ্গ ঘুরে নেপাল ভুটান সহ উত্তরের রাজ্যগুলোতে যাবেন। তারপর বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে শেষ,হবে সাইকেল অভিযান। নভেম্বরের প্রথম সপ্তাহে ৮ হাজার কিলোমিটার যাত্রাপথ শেষ হবে তাদের।

 প্রতিদিন ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাচ্ছেন তারা। দুই ইঞ্জিনিয়ারের কথায় সারা পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের বিভেদ বেড়ে গেছে। বনজঙ্গলে বন্য জীবনও সুরক্ষিত নয়।

 দূষনের চাপে প্রকৃত চ্যালেঞ্জের মুখে। আমরা কেউ সুরক্ষিত নয়। এখন সকলের ভাববার সময় এসেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...