বাঙালির শেষ্ঠ পূজা দুর্গা পূজা,হাতে গোনা মাত্র কদিন।




নিজস্ব প্রতিবেদক,

 দক্ষিণ ২৪ পরগণা ক্যানিং:-- -

বাঙালির শেষ্ঠ পূজা দুর্গা পূজা,হাতে গোনা মাত্র কদিন। পুজো মনে নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা।

কিন্তু অনেক দুস্থ শিশু আছে যাদের ইচ্ছা আছে, কিন্তু কেনার ক্ষমতা নেই,যারা নতুন জামা পরে ঠাকুর দেখতে যায়,তাদের দিকে তাকিয়ে থাকে একমুঠো অন্যের জন্য।

আজ তাদের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে এলেন মানব দরদী উত্তম কুমার নস্কর।প্রায় পঞ্চাশ জন দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে তুলে দিলেন নতুন পোশাক । 




ক্যানিং এক নম্বর ব্লকের বাশড়া অঞ্চলের যুবক উত্তম কুমার নস্করের এই মহান কাজের জন্য আজ সবাই খুশি।

উত্তম কুমার নস্কর আরো বলেন ,এভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে আরো দুস্থ ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...