এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বীরভূমের মুরারয়ে।





সালমান মন্ডল, প্রতিবেদক।

 মুরারয় ,বীরভূম। 

 পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য অসমে সম্প্রীতি জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। 



 চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন 19 লক্ষ নাগরিক। তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামলেন বীরভূমের মুরারয়ইবাসি। 

শুক্রবার বৈকাল ৫টায় মিছিলটি মুরারই নতুন বাজার থেকে শুরু করে ভাদিশ্বর মোড় পর্যন্ত পরিক্রমা করে। 




বাংলা সংস্কৃতি মঞ্চ এবং নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ পদযাত্রায় পা মেলান এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। 

উদ্যোক্তাদের অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকারের চক্রান্তের শিকার হচ্ছে বাঙালিরা। বাঙ্গালীদের ভারতের গণতান্ত্রিক অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। 




বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন অসমে 19 লক্ষ বাঙালিকে ভারত ছাড়া করা হচ্ছে। হিন্দু মুসলিমের দোহাই দিয়ে ভারতের বুকে বিষবাষ্প ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। 

অন্যদিকে নিন্দা ও প্রতিবাদের সদস্য মফিজুল ইসলাম বলেন কোনমতেই বাংলায় এনআরসি হতে দেব না। 




প্রয়োজনে বারবার প্রতিবাদের পথ বেছে নেব, রাস্তায় নামবো সাধারণ মানুষের জন্য।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...