মহান শিক্ষক দিবসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করল রায়গঞ্জ পুরসভা।




নিজস্ব প্রতিবেদক।

মহান শিক্ষক দিবসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করল তৃনমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা।

 রায়গঞ্জ পুরসভা এলাকার সুদর্শনপুর এলাকায় বিদ্যাচক্র স্কুলের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করল রায়গঞ্জ পুরসভা। 




প্রয়াত রাষ্ট্রপতি শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস৷

 পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 



শিক্ষক দিবস অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সমাজে শিক্ষকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদেরা। 

মঞ্চেই উপস্থিত শিক্ষকদের শিক্ষক দিবস উপলক্ষ্যে সম্বর্ধনা জ্ঞাপন করে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...