মালদা।
রামকৃষ্ণ মিশন ও প্রাক্তনীদের উদ্যোগে নতুন কাপড়, খাবার পেলেন কয়েক’শ আর্থিকভাবে অনগ্রসর পরিবার ।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মালদহের পুরাতন মালদহের ভাতরা বিল সংলগ্ন এলাকায় প্রায় ৪০০ পরিবারের মধ্যে পূজা উপহার এবং খাদ্য সামগ্রী বিতরণ করল মালদহ রামকৃষ্ণ মিশন আশ্রম।
স্বামী দিব্যপুরুষানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালিত বিদ্যালয়ের ছাত্র এবং স্বেচ্ছাসেবকরা এই নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়ায় অংশ নেন। স্বামী দিব্যপুরুষানন্দ জানিয়েছেন, অত্যন্ত দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিতকরণের কাজ আগেই করা হয়েছিল।
চরম প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই নির্ধারিত জায়গায় পৌঁছে যায় রামকৃষ্ণ মিশনের মহারাজ ও সদস্যরা। পুরুষ ও মহিলাদের হাতে শাড়ি সহ বিভিন্ন নতুন পোষাক ছাড়াও প্রতিটি পরিবারের সমস্ত শিশুদেরও নতুন পোষাক দেওয়া হয় দুর্গা পূজা উপলক্ষ্যে।
রামকৃষ্ণ মিশনের এই সন্ন্যাসী বলেন, সুই কিলোগ্রাম করে আটা, এক কিলোগ্রাম করে চিনি, তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেটও দেওয়া হয়। ওনাদের পাশে দাঁড়াতে পেরে আমরা যথেষ্ট তৃপ্ত বলে জানান তিনি।
একই সঙ্গে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে ১৯৯২ সালে মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তনীদের সংগঠন ‘কর্তব্য’ – এর সদস্যরা এদিন মালোডোহেড় বামোণোগলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে গিয়ে দুঃস্থ ১০০জন মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে অণিক গুপ্ত বলেন, কর্তব্যের সদস্যরা সারা বছর বিভিন্ন সেবামূলক কাজে অংশ নেন। তাই নিজেরাই নিজেদের উপার্জন থেকে অর্থ সংগ্রহ করে পূজার আগে আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আমেরিকা প্রবাসী শুচিশুভ্র সিংহ ও বিজ্ঞানী সুজন সাহার মূল আর্থিক সাহায্যে এই সেবাকাজ সম্পন্ন করা গিয়েছে বলে জানিয়েছেন অণিকবাবু।
আগামীদিনেও তাঁদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানা তিনি।
(শেষ)



