,
পার্থ কুশারী , প্রতিবেদক।
এবি বঙ্গনিউজ,চম্পাহাটি ,দক্ষিণ চব্বিশ পরগনা।
;--
দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা অন্তর্গত চাম্পাহাটি রেল গেটের কাছে শিবানী হোটেল সামনে অটো রাখাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হলো।
আজ রাতে।
হোটেলের মালিক গৌতম মহাশয় হোটেলের সামনে রাখা একটা অটো ড্রাইভারকে বলেছিল দোকানের সামনে অটো রাখবেন না।
সাথে প্রথমে কথা কাটাকাটি হয় অটোর ড্রাইভার এর সঙ্গে দোকানের মালিক গৌতম বাবু অটোর ড্রাইভার কিছু বাদে ফোন করে 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে অটো ইউনিয়ন সেখান থেকে প্রায় কুড়ি পঁচিশটা অটো ড্রাইভার কে ডাকে এবং প্রথম গৌতম বাবুর উপর চড়াও হয়।
গৌতম বাবু হোটেলের দোতালায় ছিলেন সেখান থেকে ওনাকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আসে। আশেপাশের লোকজন জড়ো হতে অটো ড্রাইভার গুলি পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় গৌতম বাবু কে বারুইপুর মহাকুমার হাসপাতালে নিয়ে যায় সেখানে মাথায় 7 টি সেলাই পরে। তারপর বারুইপুর থানা তে লিখিত অভিযোগ দায়ের করে অটো ড্রাইভার এর বিরুদ্ধে।
