জমি দখল করে বিদ্যুতের ট্রান্সফর্মার বসানোয় বাধা, আক্রান্ত জমি র মালিক,




নিজস্ব প্রতিবেদক, বারুইপুর,, 

 পার্থকুশারী,, 


 জোর করে জমি দখল করে বিদ্যুতের ট্রান্সফর্মার বসানোয় বাঁধা দিয়ে আক্রান্ত জমির মালিক, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত তিন সাংবাদিক। ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। আবার ও শাসকদলের নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হতে হল সংবাদ মাধ্যমের তিন কর্মীকে। 

 গুরুতর জখম অবস্থায় তাদের কে উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পদ্মপুকুর এলাকায়। 

 অভিযোগ স্থানীয় হরিহরপুর পঞ্চায়েত প্রধান কমল মিত্র ও তার দলবল এলাকার একটি জমিতে জোর করে বিদ্যুতের ট্রান্সফর্মার বসাচ্ছিলেন। 

 জমির মালিক এই কাজ করতে বারন করলে তাদেরকে বেধড়ক মারধোর করে অভিযুক্ত তৃণমূল নেতা কমল ও তার অনুগামীরা। 

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে বৈদ্যুতিন মাধ্যমের তিন সংবাদকর্মী অর্পণ মণ্ডল, তমাল সরকার ও বিশ্বজিৎ নস্করকে বেধড়ক মারধোর করা হয়ে একটি ঘরে আটকে রেখে। এমনকি তাদের ক্যামেরা থেকে সমস্ত ছবি মুছে দেওয়া হয় বলে ও অভিযোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...