এবি বঙ্গনিউজ,মালদা ৪ সেপ্টেম্বর ঃ
বাবাকে শ্রদ্ধা জানাতে তার প্রয়ান দিবসে রক্ত দান শিবির ও রক্তদানে যুবকদের সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিলো তার ছেলেরা।
প্রয়াত
জেলা পরিষদের সদস্য হেসামুদ্দিন আহম্মদের প্রয়ান দিবস উপলক্ষে প্রতি বছরই
রক্তদান শিবির ও রক্তদানে সচেতনতা শিবিরের আয়োজন করে আসছে তার ছেলেরা ।
বুধবার উত্তর লক্ষ্মীপুরের এদিনের রক্তদান শিবির ও রক্তদানে যুবকদের সচেতনতা শিবির হয়ে গেলো ।
শিবিরের উদ্বোধন করেন কালিয়াচক-২ ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক, মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেডিক্যাল চিকিৎসক মাজবুল হক, মোথাবাড়ি নতুন চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় , বেসরকারি হাসপাতালের চিকিৎসক অম্লান কুমার , প্রধান শিক্ষক সেজাউল আহমেদ, সভাপতি সামিউল আহমেদ প্রমুখ
এদিনের শিবিরে মোট ৭০ জন রক্ত দান করে । প্রতি বছর বাবার স্মৃতিতে রক্ত দান করার জন্য সম্প্রতি তার ছেলে সামিউল সেখকে পুরস্কৃত করেন স্বাস্থ্য দপ্তর ।
কালিয়াচক-২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের পালুটোলা গ্রামে কৃষক পরিবারে ১ জুন ১৯৫৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন হেসামুদ্দিন আহম্মদ। পেশায় ছিলেন একজন দলিল লেখক। তিনি দুই বারের মালদা জেলা পরিষদের সদস্য, ১৫ বছর ধরে গ্রামপঞ্চায়েত সদস্য , স্কুল ও মাদ্রাসার পরিচালন কমিটিতে দক্ষতার সাথে কাজ সম্পাদন করেন ।
রাজনীতির পাশাপাশি
সমাজসেবার কাজে ছাপ রেখেছেন। সকলের কাছে জনপ্রিয় ছিলেন ।
দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ২০১০ সালে প্রয়াত হন হেসামুদ্দিন আহমেদ ।
তা
র পর থেকেই প্রতি বছর এই রক্ত দান কর্মসূচি পালন করে তার ছেলেরা ।
