নির্মল ইংরেজ বাজার-সুন্দর ইংরেজ বাজার” এই ডাক দিয়ে শুক্রবার সকালে মালদহ জেলার ইংরেজ বাজার পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে।
মালদহ শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়।
মিশন নির্মল বাংলা ও রাজ্য নগর জীবিকা মিশনের সংযুক্তিকরণ কর্মসূচির লক্ষ্যে জলের অপচয় বন্ধ করুন,প্লাস্টিক বর্জন করুন,পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশ সুন্দর করার ডাক দেওয়া হয় আজ এই পদযাত্রা থেকে।
এই পদযাত্রায় সামিল হয়েছিলেন ইংরেজ বাজার পৌরসভার কর্মচারিগণ থেকে শহরের বিদ্যা লয়ের ছাত্র-ছাত্রীরা।
নেতৃত্বদেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ।


