আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।




মালদা, ০৮ সেপ্টেম্বর : 

 ৫৩ তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন।

 রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় আবার সেখানে। মিছিলে পা মেলান, অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। 

হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।৫৩ তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মালদা টাউন হলে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। 

 অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায় বলেন, আন্তর্জাতিক দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। রবিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে মালদা টাউন হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...