শিক্ষা রত্ন পুরস্কার পাচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত ভট্টাচার্য।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ,মালদা। 

 -এবার মালদা থেকে শিক্ষা রত্ন পুরস্কার পাচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত ভট্টাচার্য। তিনি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান। 

তিনি একজন দৃষ্টিশক্তিহীন শিক্ষক। স্বাভাবিকভাবে তাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করায় গর্বিত জেলাবাসী। 

গর্বিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে পড়ুয়ারাও। আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

জানা গেছে, 2008 সাল থেকে 3 গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সঙ্গে যুক্ত এর আগে 2000 সাল থেকে টানা 2008 সাল পর্যন্ত শিলিগুড়ি কলেজে অধ্যাপনার কাজ করেন। শিক্ষারত্ন সম্মানে সম্মানিত অমিত ভট্টাচার্য স্বাভাবিকভাবেই আপ্লুত।



 তিনি জানান, শিক্ষক সমাজের একজন হিসাবে সম্মানিত হচ্ছি নিজের কাজটা আরো ভালো করে করার ব্যাপারে উদ্বুদ্ধ করছে এই সম্মান। 

তিনি আরো জানান, শিক্ষকদের আজকের সমাজে মর্যাদা দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...