অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করা হল , দক্ষিণ দিনাজপুর।




বাবাই সুত্রধর, প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, দক্ষিণ দিনাজপুর। 

 একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করা হল বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সুভাষ পল্লী এলাকায়।

ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ।এদিন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বিজেপি দল থেকে তৃণমূল দলে যোগদান কারী বেশ কয়েকজন যুবকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি।




 যেখানে তৃণমূলের এক ঝাঁক নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।আগামী দিনে সাধারণ মানুষকে আরো বেশি করে সুবিধা পাইয়ে দেবার লক্ষ্যে এই কার্যালয়ে বেশি করে সময় দেবার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে আরো এমন কার্যালয় খোলা হবেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ।

নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে ধরার মত। দলীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের তেমন কোনো কার্যালয় না থাকায় সাংগঠনিক দিকে কিছুটা অসুবিধার পাশাপাশি সাধারণ মানুষের সাথে জন সংযোগ কের দিকেও অসুবিধা হত। 




এই সমস্ত বিষয় গুলি মাথায় রেখে বুধবার সকালে গঙ্গারামপুর এর সুভাষ পল্লী এলাকায় ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ,শ্রমিক নেতা মজীরুদ্দিন মন্ডল,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, বিধায়ক গৌতম দাস,জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিঞ্জা,জেলা সংখ্যা লঘু সভাপতি ইয়াকুব আলী,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার মহন্ত,তৃণমূল নেতা আনন্দ দাস,মৃদুল ঘোষ,আনোয়ার হোসেন , গঙ্গারামপুর পৌরসভার কাউন্সিলর অতনু রায়,অশোক বর্ধন,বাসুদেব হালদার সহ আরো অনেকেই।




এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর ফিতে কেটে ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ।

কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বিজেপি দল থেকে তৃণমূল দলে যোগদান কারী বেশ কয়েকজন যুবকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি । 

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন,জেলার বিভিন্ন এলাকায় এমন কার্যালয় করা হবে ।

এরফলে সাংগঠনিক দিকটা যেমন আরো শক্তিশালী হবে,পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ পূরণের পাশাপাশি জনসংযোগ টাও বাড়বে।

 এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন,পৌর এলাকার এমন কার্যালয় সাধারণ মানুষের সুবিধা হবে। 

এবিষয়ে তৃণমূল নেতা আনন্দ দাস জানিয়েছেন;গঙ্গারামপুর এ ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন হওয়ায় আমরা মানুষের কাছে আরো বেশি করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবো।

 এদিন নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে ধরার মত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...