এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষকরা। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কৃষক বন্ধু প্রকল্পের চেক তোলে দেওয়া হল কৃষকদের হাতে।
কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষকরা।পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৮০০ জন কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছে কৃষকরা।
পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ ৭১৩ জন কৃষকদের হাতে চেক তোলে দেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু রানী মৃদ্ধা এবং উপপ্রধান মহম্মদ রাহি, অঞ্চল সভাপতি ফিরোজ খান, শান্তি রঞ্জন মৃদ্ধা।
পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহি বলেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৮০০ জন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছে আজ আমরা ৭১৩ জন শক্তির হাতে চেক তুলে দিলেন বাকিদের আস্তে আস্তে দেবো।
তিনি আরও বলেন এই কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি কৃষক সহ সাধারণ মানুষেরা।
কারণ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুযোগ-সুবিধা কৃষকরা যেন আরও পায় এটাই কামনা করি।

