শুভ মহালয়ার পূণ্যলগ্নে মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু হল ।




নিজস্ব প্রতিবেদক,

মালদা ২৮ সেপ্টেম্বর ঃঃ

 শুভ মহালয়ার পূণ্যলগ্নে মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু হল । 

২৮.০৯.২০১৯ তারিখ মালদা ব্লকের বাগমারা প্রাথমিক বিদ্যালয়ে বস্র বিতরণের মধ্য দিয়ে তারা তাদের কর্মকান্ড শুরু করলেন।




একশ পরিবারকে গড়ে পাঁচটি করে পোশাক প্রদান করেছে তারা।প্রত্যন্ত গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে এই পোশাক বিতরণ করেছেন তারা।

গ্রামের হত দরিদ্র খেটে খাওয়া মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে পেরে সংস্থার সদস্যরা ভীষণ খুশি।

আপাত নিরীহ মানুষ গুলো মা মহামায়ার আবির্ভাবের আগে এমন পোশাক পেয়ে বেজায় খুশি ।




 এরপর ২.১০.২০১৯ এ রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা। মালদা আই.এম.এ. ভবনে অনুষ্ঠিত হবে সেই রক্তদান শিবির।

এছাড়াও তাদের কর্মসূচীতে আরো অনেক সমাজ সেবা মূলক কাজের ভাবনা রয়েছে।তার মধ্যে অন্যতম হল বৃক্ষরোপণ , শীতবস্র বিতরণ ও ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী যেমন বই, খাতা, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সংস্থার সম্পাদক: অনুকূল বিশ্বাস জানান ," শুভ মহালয়ার পূণ্যলগ্নে এই বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু হল।




একশ পরিবারকে গড়ে পাঁচটি করে পোশাক প্রদান করেছে তারা।প্রত্যন্ত গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে এই পোশাক বিতরণ করা ছাড়া আমাদের সারা বছর নানা সমাজসেবা মুলক কাজ করে যাকে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...