বিনামূল্যে স্বাস্থ্য শিবের ব্যবস্থা করেছে সিঙ্গি অঞ্চলের ইক্ষুধারা গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক শ্যামল মাজি।




সালমান মন্ডল, প্রতিবেদক,

 নানুর, বীরভূম। 

 বিনামূল্যে স্বাস্থ্য শিবের ব্যবস্থা করেছে সিঙ্গি অঞ্চলের ইক্ষুধারা গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক শ্যামল মাজি। 

বর্তমানে পেশার কারণে বোলপুরের বাসিন্দা। তিনি দিনমজুর ঘরের ছেলে,পরিবারের ২২ জন সদস্যের মধ্যে তিনিই প্রথম শিক্ষার আলো জ্বালেন।

অনেক লড়াই করে, ঘরে বাঁশের মাচা করে সারা রাত পড়াশোনা করতেন।অভাবের কারণে জড়ায়ুতে ক্যান্সারে আক্রান্ত মাকে টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারে নি তার পরিবার।




ছোটো বেলায় রোগযন্ত্রণায় কাতর মাকে দেখে শ্যামল বাবু মনে মনে ঠিক করেন এলাকার কোনে মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

তাই তিনি বিভিন্ন ডাক্তারদের অনুরোধ করে নিজের এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন।তার মতো আর কোনো সন্তান যাতে মা কে না হারায়।

 এছাড়া পরিবেশে অসহায় অবস্থার কথা ভেবে চিকিৎসা কারি প্রত্যেক রোগিদের একটা করে চারা গাছ দেওয়ার সিদ্ধান্ত নেন শ্যামল বাবু।আরও অনেক সমাজ সেবামূলক কাজ করে থাকেন তিনি।




বিভিন্ন গ্রামের গরীব ছাত্রদের কোনো মাস মাইনে না নিয়ে ১৩ বছর ধরে টিউশনি পড়িয়ে যাচ্ছেন, যাতে গরীব ছেলে-মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...