আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট শিক্ষকদের সম্মানিত করা হলো। পুরনিগম,



নিজস্ব প্রতিবেদক।

 প্রতিবছরের মতো এবছরও আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট শিক্ষকদের সম্মানিত করা হলো। 

পুরনিগমের ভবনেই শিক্ষকদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে ডেপুটি মেয়র তবাসুম আরা, অভিজিৎ ঘটক সমস্ত কাউন্সিলর মেয়র পরিষদ। 

হতবাসুম আরা তার বক্তব্যে বলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম তিথি উপলক্ষে এই বিশেষ দিনটিকে পালন করা হয়। 

এবং আমরাও শিক্ষকদের সম্মান দিতে তাদের বিশেষভাবে এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা অনুপ্রাণিত হচ্ছি সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানাতে পেরে। 

পাশাপাশি অভিজিত ঘটক জানান আমরা যার কাছে যাই শিখি না কেন তিনি আমাদের কাছে শিক্ষক। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের আমাদের শ্রদ্ধা জানাতে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে পুরনিগম

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...