সাধারন মানুষের মৌলিক পরিষেবা পৌছে দিতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর।




নিজস্ব প্রতিবেদক,

 সাধারন মানুষের মৌলিক পরিষেবা পৌছে দিতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বালাস গ্রামে নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। 

এদিন কালিয়াগঞ্জ ১৮ নং বিজেপি অঞ্চল কমেটির উদ্যোগে এলাকার দুস্থ্য মানুষের সুবিদার্থে যারা অর্থের অভাবে ভালো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করাতে পারে না তাদের সুবিদার্থে এই নিঃশুল্প চিকিৎসা শিবিরের আয়োজন।

 এদিন এলাকার ২০০ জন মানুষদের অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা করা হয়।

 এসিনের চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম, জেলা পরিষদের সদস্য কমল সরকার, জেলার সাধারন সম্পাদক বাসুদেব সরকার, ১৮ নং অঞ্চল সভাপতি তারনি কান্ত রায়,বিজেপি নেতা রুপক রায় সহ অন্যানরা। 

এদিনের চিকিৎসা শিবিরকে ঘিরে সাধারন মানুষের উৎসাহতা ছিল ভালোই। বিজেপি জেলা সভাপতি নির্মল দাম জানান,বিজেপির বিভিন্ন সময়ে সেবাময় কাজ করে থাকে সাধারন মানুষদের জন্য। 

জেলা বিজেপির পক্ষ থেকে এক সপ্তাহ ব্যাপী নিঃশুল্প চিকিৎসা শিবির করছে জেলা জুড়ে দুস্থ্য মানুষের সুবিদার্থে।সেই মতাবেক আজ কালিয়াগঞ্জের বালাস গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। 

এদিনের শিবির থেকে ২০০ জনকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...