মোদির জন্মদিনে শিল্পী সংসদের মলয় সাহা কে সংবর্ধনা ও পুরস্কৃত করলো আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম ।




নিজস্ব প্রতিবেদক,, 

 মোদির জন্মদিনে শিল্পী সংসদের মলয় সাহা কে সংবর্ধনা ও পুরস্কৃত করলো আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম ।

 সংস্কৃতি জগতে অসামান্য অবদানের জন্য মালদা শিল্পী সংসদের সদস্যদের সম্মান ও পুরস্কৃত করা হল । 

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মালদা শহরের আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম রবিবার শহরের বিভিন্ন গুনীজন ও জ্ঞানীগুনী শিল্পী নাগরিক ব্যক্তিদের সংবর্ধনা ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে শহরের মালদা কলেজ অডিটোরিয়ামে ।

 মুলত বিজেপি নেত্রী শ্রী রুপা মিত্রের উদ্যোগ ও উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় । শিল্পী সংসদের কর্ণধার মলয় সাহার হাতে মানপত্র ও স্মারকলিপি প্রদান করা হয়। 

এই পুরস্কার প্রদান করে শ্রী রুপা মিত্র । তিনি জানান মালদা জেলের সংস্কৃতির ধারক ও বাহখের ভূমিকায় মলয় সাহা । 


তিনি যেভাবে এই জেলার সংস্কৃতিকে ধরে রেখেছেন তা তুলনাহীন ।

 তাই মলয়বাবুকে পুরস্কৃত করতে পেরে তিনি ধন্য হয়েছেন ।এছাড়াও এদিন আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম মালদা ডিস্ট্রিক্ট ফিজিক্যাল এন্ড ক্যালচারাল এশোশিয়েশানের সদস্য , কুতুবপুর গম্ভীরা দল , রেডক্রস সোসাইটি, ও ইনারহুইল ক্লাব ও বিশিষ্ট শিক্ষক ও শিল্পী উৎপল গুনকে বিশেষ সম্মানে সম্মানিত ও সংবর্ধিত করেন । 

বিজেপি নেত্রী শ্রী রুপা মিত্র জানান ,"প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে এই দেশ গোটা পৃথিবী কে নেতৃত্ব পথ দেখাবে ।

তার চিন্তা ভাবনা ভারতবর্ষের প্রতিটি কোনে পদ্ধতিতে এই উদ্যোগ নিয়েছে আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম । 

তাদের এই উদ্যোগ কে আমি সবরকম ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছি ।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...