হারিয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল এক বেসরকারি সংস্থা।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা ৩ সেপ্টেম্বর ঃ 


 হারিয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল এক বেসরকারি সংস্থা। 

এতো দিন পর ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।নাম আরমান খান, বাবার নাম আশরাফ খান।

 বাড়ি বিহারের নাবাদা জেলার গোবিন্দপুর থানার অন্তর্ভুক্ত বাইয়ারা গ্রামে।



পরিবারের কাছ থেকে জানা যায়, প্রায় ৩ বছর আগে লখনও-তে বোনের বাড়ি ঘুরতে গিয়েছিলো, কিন্তু কোথায় কি হলো এরপর বোনের বাড়ি থেকে হঠাৎ করে হারিয়ে যায়। 

অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি। ওই যুবকের পিতা আশরাফ খান অনেক গরিব পরিবারের। 

২ ছেলে এবং ৪ মেয়ে তার। উনার স্ত্রী অনেকদিন আগেই এই দুনিয়া থেকে অনেক দূরে চলে গেছে। পরিবার অনেক গরীব থাকায় কলকাতাই এন্টালি বলে এক জায়গায় পায়ে হেঁটে ঠেলাগাড়ির রিক্সা চালাতো।



ছেলেকে পাওয়ার জন্য চারিদিকে তন্য তন্য করে খোঁজ করেন। কিন্তু তার ছেলের কোনো সন্ধান মেলেনি। এদিকে মালদা শহরের পল্লীশ্রী মাঠ সংলগ্ন এলাকায় এক অঞ্জাত পরিচয় যুবকে দেখে সন্দেহ হয় বেশ কিছু যুবকের। 

সে মাঠের পাশে মানুষিক ভারসম্মহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। তারাই ওই যুবককে কিছু খাবার খাওয়ানোর এবং তাকে বাড়ি নিয়ে আসে। তারপর তাকে প্রশ্ন করে বাড়ির ঠিকানা, বাবার নাম তার নাম বের করে আনে। 

তারা জানতে পারে ওই লখনও থেকে হারিয়ে যাওয়া ওই যুবক হল মালদা থেকে উদ্ধার হওয়া আরমান খান। এরপর তারা সেখানকার পুলিশ স্টেশনে ও গ্রামে খোঁজ শুরু করে। 

খবর দেওয়া হয় তার বাবাকেও। এরপর তার বাবা দিল্লি থেকে এবং জামাইবাবু বিহার থেকে আরমানকে নিতে আসে মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের শিরশি তালুকদার পাড়ায়।

 পরে হবিবপুর থানার পুলিশ এবং আই.সি ত্রিদিপ প্রামানিকের সাহায্য নিয়ে আরমানকে তার বাবা আশরাফ এবং জামাইবাবু সাব্বিরের হাতে তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...