সোমবার রথবাড়ি গ্রামপঞ্চায়েতে সাত্তার সেখের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয় প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন এই স্মরণ সভাতে ।
গ্রামপঞ্চায়েতের সদস্য হাসিমুদ্দিন আহমেদ বলেন, এখন ডিজিটাল রেশন কার্ড ও নতুন কার্ড এর কাজ চলছে বিডিও অফিসে ।
রেশন কার্ড সহ অন্যান্য কাজে বিডিও অফিসে এসে হঠাৎ ব্রেণ্ স্ট্রোকে মৃত্যু হয় কালিয়াচক -২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাত্তার সেখের । বয়স হয়েছিল (55) বছর ।
এলাকায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই পঞ্চায়েত বোর্ডে 10 বছর পঞ্চায়েতের সদস্য ছিলেন সাত্তার সেখ।
এবার পঞ্চায়েত নির্বাচনে সাত্তার সেখ নিজ স্ত্রী রোজিনুর বিবিকে ভোটে জিতিয়ে আনে। সম্প্রতি সাত্তার সেখ সস্ত্রীক কংগ্রেস ছেড়ে তৃনমুলে যোগ দেন ।
গ্রামের হিন্দু মুসলমান সকলের কাছে গ্রহণযোগ্য ছিল । সামাজিক কাজে সাত্তার কে দেখা যেতো। গ্রাম বাসীদের রেশনকার্ড সংশোধন সহ বিভিন্ন কাজ নিয়ে বিডিও অফিসে যায়।
বিডিও অফিসে রেশনকার্ড সংশোধনের জন্য ব্যাপক ভীড় হয় ।প্রচন্ড গরমে ও ভীড়ে সাত্তার অসুস্থ হয় ।
বিডিও অফিসের লোকজন ও কর্মীরা তাকে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাতে তার মৃত্যু হয়।
সোমবার তাঁর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় । প্রধান হাসনারা বিবি বলেন, তার মৃত্যুতে আমরা শোকাহত ।
রেশন কার্ডের জন্য ও বিভিন্ন কাগজের কাজে বিডিও অফিসে এই সব কাজে চাপে হয়ত জীবনটা চলে গেল । তার পরিবার বর্গকে সমবেদনা জানান ।

