এবি বঙ্গ নিউজ,রায়না।
আবার পথ দুর্ঘটনা আবার সেই বর্ধমান আরামবাগ জাতীয় সড়ক। ইঞ্জিনভ্যানের সাথে বোলেরো গাড়ির সংঘর্ষে রাস্তার উপর উলটে গেলো একটি বোলেরো গাড়ি।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার, রায়না ১ নং ব্লকের
মোগলমারী এবং মিরোপোতা বাজারের মধ্যবর্তী স্থানে।
জানা গেছে বোলেরো গাড়িটা একজন অসুস্থ রোগী নিয়ে বর্ধমান থেকে আরামবাগের দিকে যাওয়ার সময় একটি ইঞ্জিনভ্যানের সাথে সংঘর্ষে রাস্তার ধারে উলটে যায়।
এর ফলে বলেরো গাড়ির চার জন যাত্রী আহত হয়েছেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
রায়না থানার সেহারা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
