নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি,
এবি বঙ্গ নিউজ:
ফুলবাড়ীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সোমবার মধ্যরাতে তল্লাশি চালিয়ে তিনটি ওয়ান শাটার বন্দুক ও একটি গাড়িসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই চারজনের নাম নিবাস বর্মন, সমিম রহমান, হিতেন রায়, বিপ্লব বর্মন। তাদের প্রত্যেকেই কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে।তাদেরকে তল্লাসি করতে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
