মহিলা দলের হাতে তৈরি সামগ্রী বিক্রির জন্য স্থায়ী বিপনন কেন্দ্রের উদ্ধোধন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।

  আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি উদ্যোগ ও সহযোগীতায় এগিয়ে চলা মহিলা দলের হাতে তৈরি সামগ্রী বিক্রির জন্য স্থায়ী বিপনন কেন্দ্রের উদ্ধোধন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।

 রাজ্য সরকারের আনন্দ ধারা প্রকল্পের অধিনে প্রতিটি ব্লকে একটি করে বিপনন কেন্দ্র গড়া হবে। 

সেই লক্ষ্যকে সামনে রেখে কালিয়াগঞ্জের ব্লক অফিস ক্যাম্পাসে এই বিপনন কেন্দ্রের শুভ দ্বারোদঘাটন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও পরিমল দাস, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা,অন্যান বিশিষ্টি জনেরা।




কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা পঞ্চায়েতের অগ্রগামী মার্কেটিং সংঘের হাতে এই বিপনন কেন্দ্রের পরিচালনার দায়িত্ব থাকছে।

এই বিপনন কেন্দ্রে চাল,ডাল,শাক শবজি থেকে শুরু করে জ্যাম,জেলি ও নানা মশলা সহ ঘড়ের অন্যান্ন সামগ্রীও পাওয়া যাবে।

এদিন ব্লক অফিসে আনন্দধারা প্রকঅধিনে মহিলা স্বনির্ভর দলের হাতে তৈরি সামগ্রীর বিপনন কেন্দ্রের সূচনা করে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন মহিলাদের নিজ হাতে যে সব সামগ্রী তৈরি হল।

অনেক মানুষ পাটজাত,বাশ ও টেরাকোটা জিনিস কিনতে মেলায় ভড়সায় থাকতো এখন যে কোন সময়ে পছন্দ মতো জিনিস পত্র এই বিক্রয় কেন্দ্রে এলেই পাবেন। 




ফলে মহিলাদের আর্থিক দিক থেকে উপার্যন হলে তারা স্বনির্ভর হবে। স্বনির্ভর দলের মহিলা প্রতিমা সরকার জানান,তারা স্বনির্ভর দলের মহিলা।

তারা সরকারি তারা স্টল দিয়েছে ব্লক অফিসে।তাদের খুব ভালো লাগছে তারা চাল,ডাল থেকে শুরু করে রান্না ঘড়ের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে ঘড় সাজানোর বিভিন্ন জিনিস বিক্রি করছেন। 




তাতে করব লাভ ভালোই হচ্ছে।ফলে তারা স্বনির্ভর হতে পারছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...