মুর্শিদাবাদ জেলার সুতির দহড়পাড় গ্রামে বেশ কয়েক বছর ধরে এলাকাবাসীর মঙ্গল কামনায় অষ্ট প্রহর অর্থাৎ একদিন ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা সংকীর্তন - এর আয়োজন করে দহড়পাড় নগরবাসী।
গত ৬ - ই সেপ্টেম্বর
সন্ধ্যায় ভাগবত পাঠ এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু এই নাম যজ্ঞ। রাসলীলা এবং কুঞ্জভঙ্গ হয়ে ৮ - ই সেপ্টেম্বর দুপুরে সমাপ্তি হবে। ৭ তারিখ সন্ধ্যায় প্রায় ১৬০০ লোক খিচুড়ি প্রসাদ সেবা করে ।
সমগ্র দিক থেকে সকলের সহযোগিতায় এতো বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে, এমনটাই জানান কীর্তনের সদস্যরা। প্রতি বছর রাধা অষ্টমীতে এই অনুষ্ঠানটি হয়।

