মালদা, ১৭ সেপ্টেম্বর :
জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন।নির্বাচক তথ্য যাচাই কর্মসূচী পালন করছে জেলা নির্বাচন দপ্তর।
১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তথ্য যাচাই প্রামাণ্য নথি অনলাইনের মাধ্যমে সংযুক্ত করা যাবে।
জনগনের মধ্যে এই বার্তা পৌঁছেদিতে মালদা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক পালদেন শেরপা,মহকুমা শাসক (সদর)সুরেশ চন্দ্র রানো,লিটন সাহা(ওসি ইলেকশন)সহ বিভিন্ন আধিকারিকরা।
উল্লখ্য এই নাম সংশোধন সকলের জন্য বাধ্যতামূলক ।
উদ্বোধনের পর অতিরিক্ত জেলা শাসক পালদেন শেরপা বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়।
এই ট্যাবলো জেলার ১৫ টি ব্লকে ঘুরে সাধারণ ভোটারদের সচেতন করবে। ভোটারদের আপডেট করার জন্য একটি বিশেষ নাম্বার দেওয়া হয়েছে।
টোল ফ্রি ওই নাম্বারে ফোন করে ভোটাররা বিভিন্ন বিষয় জানতে পারবেন।
