লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর।




নিজস্ব প্রতিবেদক, 

রায়গঞ্জ, 

 লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম দুলাল পাশমান ( ৬২) ।




 পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। 

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মধুপুর এলাকার বাসিন্দা দুলাল পাশমান সাইকেলে চেপে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বারোদুয়ারি এলাকায় বাজারে আসছিলেন।




 ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারনের জন্য বারোদুয়ারি ওই এলাকায় রাস্তার ধারে মাটি ফেলায় সাইকেল আরোহী দুলাল পাশমান সড়ক থেকে নীচে নামতে পারেননি। 

পিছন থেকে আসা দ্রুতগামী লড়ি তাঁকে ধাক্কা দিলে লড়ির চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক লড়িটিকে আটক করলেও লড়ির চালক ও খালাসী পলাতক।

 খ বর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 দুর্ঘটনার কারনে বেশ কিছুক্ষন বারোদুয়ারি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...