ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী বৃদ্ধাকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী




নিজস্ব প্রতিবেদক,

মালদা ২৭ সেপ্টেম্বর ঃ 

ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী বৃদ্ধাকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী । চাঁচলের মহানন্দাপুর বাঁধ রোডে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বাঁচলেন এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা (৬০)। 

শুক্রবার তাকে চাঁচল পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা বাঁধরোডের গাছতলায় পরিত্যাক্ত অবস্থায় বসেছিলেন। 

এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বোবা র মতো চেয়ে থাকে তাই উত্তেজিত হয় গ্রামবাসী।

 শিক্ষিত ব্যক্তিরা তা নিয়ন্ত্রনে আনেন। পরে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করতে যায়।

 গ্রামবাসী জানান বৃদ্ধার সঙ্গে আরেকজন ছিল,তবে সে পালিয়েছে। পুলিশ ধৃত বৃদ্ধার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...