ফের রোগী আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে।




নিজস্ব প্রতিবেদক,

মালদা ,১৭ সেপ্টেম্বর ঃ  

ফের রোগী আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। এবার ঘটনাস্থল মালদহ মেডিক্যাল কলেজ। ঘটনাটি ঘটেছে সোমবার  মধ্যরাতে। 

এ দিন রাত ১.৩০ নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেরমেলমেডিকেল ওয়াডের বাথরুম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ।

 জানা গিয়েছে, গত চারদিন আগে পেটের ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন বালুরঘাটের চকবিঘু এলাকার বাসিন্দা মনোজিৎ দাস (৪৯) সেখান থেকে রবিবার তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাতপাতালে। 

পরিবার সূত্রে খবর, সোমবার তার স্ত্রী রাত্রিবেলা মেডিক্যালের বাইরে আসে। সেই সময় রাত্রিবেলা হাসপাতালের ওয়াডে থাকা বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজ বাজার থানার পুলিস, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিস। পাশাপাশি মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

 যদিও হাসপাতালে বেডে থাকাকালীন একজন অসুস্থ ব্যক্তি কীভাবে সকলের নজর এড়িয়ে আত্মহত্যা করলেন রোগী তা নিয়েও দানা বাঁধছে রহস্য। হাসপাতালে রোগী নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তুলেছে মৃতের পরিবার। 

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি অমিত দা বলেন আমরা বিষয় টি নিয়ে পুলিশ কে জানিয়েছি পুলিশ তার তদন্ত শুরু করেছে ।    

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...