লক্ষ্যাধিক টাকা ব্যয়ে পৌর নাগরিকদের সুবিদার্থে পৌরসভা কর্তৃক নির্মিত ১৬মিটার উচ্চ আলোক স্তম্ভ উদ্বোধন করা হয়।




নিজস্ব প্রতিবেদক, 

গঙ্গারামপুর। 

 লক্ষ্যাধিক টাকা ব্যয়ে পৌর নাগরিকদের সুবিদার্থে পৌরসভা কর্তৃক নির্মিত ১৬মিটার উচ্চ আলোক স্তম্ভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন এলাকায়।

এদিন পৌরসভার ৮টি ওয়ার্ডে বসানো হয় আলোক স্তম্ভ গুলি,যেগুলোর উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার।উপস্থিত ছিলেন আরো অনেকেই। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এ লক্ষ্যাধিক টাকা ব্যয়ে পৌর নাগরিকদের সুবিদার্থে পৌরসভা কর্তৃক নির্মিত ১৬মিটার উচ্চ আলোক স্তম্ভ উদ্বোধন করা হয়। 



পৌরসভা সূত্রে জানা গিয়েছে;গঙ্গারামপুর পৌরসভার গঙ্গারামপুর ফুটবল মাঠ মোড়,১নম্বর ওয়ার্ডের এস.এসকে মোড়,২নম্বর ওয়ার্ডের ষ্ঠালিন ক্লাব মোড়,৩নম্বর ওয়ার্ডের কাদিহাট এফ.পি.স্কুল মোড়,৪নম্বর ওয়ার্ডের জ্বলন্ত অগ্নি সংঘ মোড়,৬নম্বর ওয়ার্ডের পি. ডাব্লু অফিসের পিছন এলাকা,কামার পুকুর রেল লাইন মোড়,১৩নম্বর ওয়ার্ডের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা, মোট ৮টি ওয়ার্ডে প্রতিটি আলোক স্তম্ভে ৫লক্ষ্য ৪৭হাজার টাকা বরাদ্দ কৃত খরচ করা হয়েছে বলে খবর। 

আরো খবর এই ৮টি ওয়াডের স্থান গুলিতে পৌরবাসীর সুবিদার্থে করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

এদিন গঙ্গারামপুর ফুটবল ক্লাব মোড়ে সুইচ দিয়ে ১৬মিটার উচ্চ আলোক স্তম্ভ গুলির উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার,এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার কাউন্সিলর চন্দ্রা বসাক,রাকেশ পন্ডিত,অশোক বর্ধন,পৌরসভার বড় বাবু বৃজন কুন্ডু আরো অনেকেই। 

এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন;পৌরবাসীর সুবিধার জন্য ৮টি ওয়ার্ডে উচ্চ আলোক স্তম্ভ বসানো হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...