দেবাশিস মজুমদার,হাওড়া(আমতা):
মহালয়ার দিন হাওড়ার জয়পুর আমতা-২ নং পঞ্চায়েত সমিতির মহিলা সংঘ ভবনে উলুবেড়িয়া মহাকুমা সংস্কৃতি পরিষদের উদ্যোগে ঐতিহাসিক প্রকাশনা 'উলুবেড়িয়ার শত গাঁয়ের পেটের কথা' গ্রন্থটি প্রকাশিত হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, কবি অজিত বাইরী প্রমূখ। আলোচনা, কবিতা পাঠ, নৃত্য এবং সঙ্গীতের অনুষ্ঠান ছিল। চিন্ময়ী সেনশর্মার পরিচালনায় উদং-এর রবীন্দ্রসঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান 'সুরমঞ্জরী'-র 'শক্তিরুপেন' অনুষ্ঠানটি দর্শক মন্ড
লীর বিশেষ প্রশংসা কুড়িয়েছে। প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।


