বজ্রাহত হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পাইকপাড়া গ্রামে,এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, পাইকপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল দাস পেশায় ভ্যান চালক।শনিবার জমিতে কাজ করতে যায় উজ্জ্বল। দুপুর নাগাদ ঘন কালো মেঘ করে বৃষ্টি শুরু হয় ইটাহারে সাথে মেঘের গর্জন। তারপরি বজ্রপাত শুরু হয়।
সেই বজ্রাঘাতে অজ্ঞান হয়ে যায় উজ্জ্বল দাস।
ঘটনাটি নজরে আসে আশে পাশে কর্মরত অন্য শ্রমীকদের।
তারাই তাকে মাঠ থেকে উদ্ধার করে ইটাহার গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
জানা যায় চার মেয়ে হলেও এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে তিন মেয়ে সহ স্ত্রী কে নিয়ে অভাবের সংসার ছিল উজ্জ্বল দাসের।
এই ভাবে তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য সহ এলাকার মানুষরা।
এই বিষয়ে এলাকার বাসিন্দা মলয় দাস জানায়, আমরা মাঠে কাজ করছিলাম।
সেই সময় বাজ পড়ে অজ্ঞান হয়ে যায় উজ্জ্বল। জানা জানি হতেই সেখানে গিয়ে দেখি উজ্জ্বল পড়ে আছে। আমি তার মুখে চোখে জল দি কিন্তু সাড়া দিচ্ছিল না।
তারপর সবাই মিলে ধরে তাকে হাসপাতালে নিয়ে এসেছি।

