হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে ছেলে ধরা সন্দেহে দুই কিশোরীকে আটক করলো যাত্রীরা।




মালদা ২৪ সেপ্টেম্বর:

 হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে ছেলে ধরা সন্দেহে দুই কিশোরীকে আটক করলো যাত্রীরা। বাসিন্দাদের হাত থেকে তাদের উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। 

মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে মঙ্গলবার সন্ধেয় ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

ছেলেধরা সন্দেহে দুই কিশোরীকে মারধর করতে উদ্যত হয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি আঁচ করে তাদের কোনও রকমে স্টেশনের ওয়েটিং রুমে নিয়ে যান স্টেশন মাস্টার। 

কিন্তু দীর্ঘক্ষণেও রেল পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 পুলিশ জানায়, তাদের বাড়ি বর্ধমান বলে দাবি করেছেন তারা। দুজনেই অভাবি পরিবারের। 




কাজের খোঁজে তারা বাড়ি থেকে পালিয়েছিল বলে দাবি করেছে। তিনদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে কাজ না পেয়ে এদিন স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন।

 ওই সময় আচমকাই ছেলেধরা সন্দেহে গুজব ছড়াতেই ভিড় করেন কয়েকশো বাসিন্দা। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস।

 কয়েকদিন ধরেই চাঁচল মহকুমাজুড়ে ছেলেধরা সন্দেহে গুজব ছড়াচ্ছে।ঘটনার জেরে এদিন থেকেই গুজবে কান না দেওয়ার জন্য এলাকায় মাইকিং করে প্রচার শুরু হয়েছে। 

সন্দেহজনক কাউকে দেখলে মারধর না করে পুলিশকে যেন খবর দেওয়া হয় তা নিয়ে প্রচার শুরু হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...