বর্ধমানের গর্ব ঝুলন্ত রেল সেতুর উদ্বোধন হয়ে গেলো"




সেখ সফি কামাল,

 এবি বঙ্গ নিউজ,পূর্ব বর্ধমান। 

 বর্ধমানের নবনির্মিত ঝুলন্ত সেতুর উদ্বোধন হলো আজ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের একটি সভা থেকে এই উড়ালপুল উদ্বোধন করেন। 

এদিন বর্ধমান উড়ালপুলের উদ্বোধনের ঘোষণা করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। 



বর্ধমান রেলওয়ে ওভার ব্রিজ ভারতের দীর্ঘতম রেলওয়ে ওভার ব্রিজ। এই ব্রিজ টি ১৮৮.৪৩ মিটার লম্বা। রেললাইন থেকে এর উচ্চতা প্রায় সাড়ে ছ' মিটার। 

 এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। এই ব্রিজ তৈরি সমস্ত টাকা দিয়েছে ভারতীয় রেল। এই রেলওয়ে ওভার ব্রিজটি দুপাশে দুটো পিলার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

 ১৯৯৬ সালেএই ব্রিজটি অনুমোদন পেলেও জমি জটের কারণে দীর্ঘ ১৫ বছর ব্রিজ তৈরির কাজ বন্ধ থাকে। জমি জট মেটার পর ২০১১ সালে এই ব্রিজের কাজ শুরু হয়। 
 এরপর দীর্ঘ সাত বছর পর ২০১৮ সালে এই ব্রিজের কাজ শেষ হয়। কিন্তু অ্যাপ্রচ রোড না থাকার কারণে এই ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করানো সম্ভব হয়নি। 

 তাই এই ব্রীজ কে কেন্দ্র করে তৈরি হয়েছে দুটি এ্যাপ্রোচ রোড। এই অ্যাপ্রচ রোডের একটি যুক্ত হয়েছে কালনা ও কাটোয়া রোড এর সাথে। অপরটি যুক্ত হয়েছে কলকাতা ও দুর্গাপুর যাওয়ার রোড এর সাথে। এই অ্যাপ্রচ রোডের সমস্ত খরচ দিয়েছে রাজ্য সরকার।


 এই ব্রিজটি তৈরি হয়েছে ফোর লেনের তাই অনুমান করা যাচ্ছে বর্ধমান শহর এবার যানজট মুক্ত হবে। সারা শহরবাসী মনে করছেন এই ব্রিজটি চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে তা নয় বর্ধমান শহরের চেহারাই পাল্টে যাবে এবং আশেপাশের জেলার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবে।

 দীর্ঘ ৮ বছর পর এবার উদ্বোধনের হলো রেলওয়ে ঝুলন্ত ওভার ব্রিজ। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা বর্ধমান তথা সারা রাজ্যবাসী।

 এই ব্রিজের উদ্বোধন হলেও সবার মনে প্রশ্ন একটাই। যেখানে ব্রিজ তৈরীর পুরো টাকা দিয়েছে ভারতীয় রেল। তাই রাজ্য সরকার কিভাবে উদ্বোধন করতে পারে এই ব্রিজ। 

এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। জানা গেছে আসলে আজ ব্রিজের উদ্বোধন হয়নি, উদ্বোধন হয়েছে অ্যাপ্রচ রোডের। তাই আবার উদ্বোধন হবে এই রেল ব্রীজ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...