আসানসোল।
জামুড়িয়ার বোগড়া এলাকায় জবা গ্রামে তিন নম্বর পিঠ এলাকায় অবস্থিত এক পরিতক্ত খনির জলাশয় স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর পঞ্চাশের গুনু করা।
বুধবার দুপুরে তিনি স্নান করতে গিয়ে নিখোঁজ হন পরে তার চটি ও লুঙি দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশে খবর দেয়।
পরে ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছলে সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধার করতে পারেনা তারা।
এরপর বৃহস্পতিবার সকালে ছয় সদস্যের ডুবুরি দল জলাশয় নেমে উদ্ধার করে ওই ব্যক্তির নিথর দেহ। দিনমজুরের কাজে যুক্ত ছিল গুনু করা।
