স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী।




নিজস্ব প্রতিবেদক, মালদা। 

 স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদিপুর এলাকায়। 

আহত স্বামী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গেছে আহত স্বামীর নাম নাম সুবোল ঘোষ ও তার স্ত্রী পূর্ণিমা ঘোষ।

 আহতরা জানান, অভিযুক্ত তরুন ঘোষদের সাথে তাদের পুরনো একটি বিবাদ ছিল।




 রবিবার রাত্রিবেলা আচমকা বাড়িতে ঢুকে স্ত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে, এমনকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

 সেই সময় বাড়িতে ফিরে আসে স্বামী। 

ঘটনা দেখতে পেয়ে স্ত্রীকে বাঁচাতে গেলে সুবোল ঘোষ ও তার স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় তাদের হাতে কোপ লাগে। 

তাদের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতের পরিবারের পক্ষ থেকে তরুণ ঘোষ সহ ৫ জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...