উঃ দিনাজপুর,
আজকের ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যত। কারন তাদের মধ্যেও কেউ সাংসদ কিংবা বিধায়ক হবে। আর রাজ্য কিংবা ভারতবর্ষ কিভাবে পরিচালিত হয়।
সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের উদবুদ্য করতে প্রতিবারের ন্যায় এবারো পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগের আয়োজিত হয় পৌরস্তর ও ব্লকস্তর যুব সাংসদ, প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা।
সেই মতাবেক মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরস্তর যুব সাংসদ,প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় পৌরসভার নিজেস্ত বিবেকানন্দ পৌর উৎসব ভবনে।
এদিনের অনুষ্ঠানের সুচ সূচনা করেন পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান কাউন্সিলার সমেত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এদিন শহরের ৫ টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতকে ঘিড়ে ছাত্র ছাত্রীদের উৎসাহতা ছিল ভালোই।

