জাতীয় সু পুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস পালন করা হল রূপনারায়পুর এর নান্দনিক হলে।রূপনারায়পুর শাখার 32টি আঙ্গনবাড়ি কেন্দ্র মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
ছোট ছোট শিশুদের দিয়ে গান, নৃত, আবৃতি প্রভৃতি রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ও তাছাড়া আজ শিক্ষক দিবস তাই সর্বপ্রথম ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ চিত্রে মাল্যদান করা হয় ও তারপর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সুভারম্ভ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপপাধ্যায়।
তিনি বলেন শিশু ও মায়েদের পুষ্টি নিয়ে ভাবতে হবে।মায়েদের নিজের শরীর নিয়ে ভাবতে হবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববতী মায়েদের জন্য অনেক ভেবেছেন।
সবাইকে সেই সুবিধা গুলি নিতে হবে।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলর ডিপিও সুদীপ কিশোর চক্রবর্তী, সালানপুর ব্লকের সিডিপিও মনাদীপা মাজি,সালানপুর ব্লকের সুপারভাইজার তপতি লায়ক, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং, সুলেখা দাস, অন্নপূর্ণা কর্মকার,রুমেলি দাস সহ সমস্ত আঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা।


