উলুবেড়িয়া,
আজ 22 সেপ্টেম্বর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সারা রাজ্য ব্যাপী আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় তারই অংশ হিসেবে আজ হাওড়া জেলার সমরুক শীতল চন্দ্র ইনস্টিটিউশন এ ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের বাছায় , সাথে সাথে পাঠ্যবইকে খুঁটিয়ে পড়ার মানসিকতা এবং পড়াশোনায় উৎসাহদান ট্যালেন্ট সার্চ পরীক্ষার উদ্দেশ্য।
একই সাথে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় হাওড়া জেলার বাগনান থানার দা স্কলার স্কুলে এবং বিরশীবপুরের মহেশপুর হাই স্কুল।
প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী 25 শে ডিসেম্বর।

