কলকাতা ভিক্টোরিয়া হাউস অভিযান ,




নিজস্ব প্রতিবেদক,,কলকাতা,,

 ভিক্টোরিয়া হাউস অভিযান , ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে চলো ভিক্টোরিয়া হাউস, কলকাতায় অবস্থিত রাজ্য বিদ্যুৎ দপ্তরে , ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কয়েক দফা দাবি নিয়ে ভিক্টোরিয়া হাউস অভিযান করা হয়। 

ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তর সেন্ট্রাল এভিনিউ থেকে মিছিল শুরু হয়। 




নেতৃত্বে ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও রাজু বন্দোপাধ্যায়, অভিনেত্রী ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ বিজেপির নেতা নেত্রী। 

ভিক্টোরিয়া হাউস এর দিকে যাতে ভারতীয় জনতা পার্টির নেতা, নেত্রী ও কর্মী ,সমর্থক রা এগুতে না পারে তার জন্য কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ত্রিস্তরিয় বলয় ব্যারিকেট ,জল কামান দুটি গাড়ি, কাঁদানে গ্যাস, বিভিন্ন ধরনের মহিলা ও পুরুষ পুলিশ অফিসার ও কর্মীরা ঘটনাস্থলে আঁটোসাঁটো ভাবে তৈরি ছিলেন যাতে কোন ভাবেই বিজেপির কর্মীরা না ভিক্টোরিয়া হাউস এর দিকে এগুতে পারে তাদের চাঁদনি চকের কাছে আটকে দিলে তর্ক বিতর্ক ধস্তাধস্তি শুরু হয়, চলে প্রবল গতিতে জল কামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠি চার্জ করা হয়, দাবি আদায়ে অনড় বিজেপির নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা পথ আগলে বসে পড়লে আটক করা হয়। 




কয়েক জন পুলিশ ও শতাধিক বিজেপির নেতা নেত্রী কর্মী সমর্থক জল কামানের জলের তোড়ে, পুলিশের লাঠিচার্জে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে আহত ও রক্তাক্ত হয় বলে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার দাবি ছিল রাজ্যের আপামর জনসাধারণের জন্য কি শহর কি গ্রামীন এলাকায়, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় নানা অজুহাতে অনেক বেশি বেশি করে বিদ্যুৎ এর মূল্য নেয়া বন্ধ করতে হবে, কারচুপি করা চলবে না , সঠিক ভাবে বিদ্যুৎ পরিসেবা দিতে হবে, বিদ্যুৎ মাসুল কমাতে হবে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিজেপির যুব কর্মী সমর্থক নেতৃত্ব আজকের ভিক্টোরিয়া হাউস চলো কর্মসূচিতে শান্তি পূর্ণ ভাবে অংশগ্রহণ করেন বলে নেতৃত্বের দাবি। 

হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশন থেকে মিছিল নানা পথ ধরে বিজেপির রাজ্যে দপ্তরে গিয়ে পৌঁছায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...